জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, বোমা মেশিন জব্দ করে নদীতে নিক্ষেপ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, বোমা মেশিন জব্দ করে নদীতে নিক্ষেপ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৫:৫৩:১৩ PM

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, বোমা মেশিন জব্দ করে নদীতে নিক্ষেপ


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করার পর সেটি বিকল করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার সারি-২ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। অভিযান চলাকালে নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ বোমা মেশিনটি জব্দ করা হয়। পরে সেটি বিকল করে নদীর পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার পাশাপাশি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর