মাধবপুরে পারিবারিক মনোমালিন্যের জেরে যুবকের মৃত্যু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ PM

মাধবপুরে পারিবারিক মনোমালিন্যের জেরে যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৬:১৪:৫৩ PM

মাধবপুরে পারিবারিক মনোমালিন্যের জেরে যুবকের মৃত্যু


হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে পারিবারিক মনোমালিন্যের জেরে আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে মনোমালিন্য চলছিল। এ বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছেন স্বজনরা। পারিবারিক টানাপড়েনের মধ্যেই মঙ্গলবার রাতে তিনি স্ত্রীকে একটি মোবাইল ফোন কিনে দেন। এরপর বুধবার ভোরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতরে আব্দুর রহিমের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, স্ত্রীকে মোবাইল কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল বলে স্বজনরা জানিয়েছেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও তারা জানিয়েছেন। বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর