ওসমানীনগরে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM

ওসমানীনগরে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৫:৪৬:১৩ PM

ওসমানীনগরে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত


সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে সড়ক দুর্ঘটনায় আহমদ আলী (২০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত আহমদ আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহিমাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি আহমদ আলীকে চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া যানটি শনাক্তের চেষ্টা চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর