সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ও চামরদানী ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান পুনরায় স্ব স্ব দায়িত্বে ফিরেছেন।
জানা গেছে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গত ১৭ জুন জারি করা পৃথক আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের আলোকে সংশ্লিষ্ট দুই চেয়ারম্যানের পদ ও কার্যক্ষমতা বহাল রাখা হয়।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দিবসের শুরু থেকেই মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ ও চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করে পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনিক আদেশ কার্যকর হওয়ার পর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে। চেয়ারম্যানদের দায়িত্বে প্রত্যাবর্তনের ফলে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চেয়ারম্যানদের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








