চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে, ব্যবসায়ী নিহত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ PM

চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে, ব্যবসায়ী নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০২:৪৩:১২ PM

চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে, ব্যবসায়ী নিহত


হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবারবেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনতলা থেকে সিএনজিযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন দুলাল। পথে চাকলা এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারাতে পারে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর