গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৯ PM

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৯:৫১:৩৬ PM

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফসহ ৫ প্রতিষ্ঠানে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর শুনানির ভিত্তিতে এই জরিমানা করে।

বৃহস্পতিবার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৭ ধারায় পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গের কারণে উপজেলার রাধানগর এলাকার পাঁচ তারকা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফকে কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার ইসবপুর এলাকার হেলদি চয়েজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে পরিবশ অধিদপ্তরের ছাপড়পত্র নবায়ন না করার কারণে ১০ হাজার, কুলাউড়া উপজেলার নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৬ হাজার, মৌলভীবাজার পৌর শহরের শ্রীমঙ্গল রোডের নোভা মাল্টিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার, নিউ অ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঁচ তারকা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের পাবলিক রিলেশন অফিসার পলাশ চৌধুরী বলেন, মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এটি হয়েছে। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর