দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে : জেলা প্রশাসক
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৮ PM

সদর উপজেলায় প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ১১:৪৯:০০ PM

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে : জেলা প্রশাসক


সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন,বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি ও প্রযুক্তি খাতে উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ চাহিদা পূরনের লক্ষ্যে বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সে লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর হবে আগামী বাংলাদেশ। দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের সবাইকে কৃষি বিপ্লব ঘটাতে হবে। প্রত্যেকে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি শুক্রবার বিকেলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সদর উপজেলা কতৃক আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় সদর উপজেলায় প্রনোদনা কর্মসূচির শুভ উদ্ভোধন ও কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোঃ মোঃ শামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত জামিল।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কৃষকের মাঝে পুনর্বাসন খাত হতে প্রাপ্ত বিভিন্ন ফসলের বীজ সার, ফলের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় ২০০০ কৃষক এর মাঝে উফশি রোপা আমন ধান বীজ ও সার,৭৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার, ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মরিচ বীজ, সার ও বালাইনাশক, ৫০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার, ৩০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পিয়াজ বীজ, সার, পলিশিট, এবং ১৩৫০ টি ফল ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর