শততম ম্যাচের মাইলফলকে আবেগ ছুঁয়ে গেল স্কালোনিকে
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪২ PM

শততম ম্যাচের মাইলফলকে আবেগ ছুঁয়ে গেল স্কালোনিকে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৯:২৮:৪৯ AM

শততম ম্যাচের মাইলফলকে আবেগ ছুঁয়ে গেল স্কালোনিকে


আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর লিওনেল স্কালোনি দলটিকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ, ২০২৪ সালের কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জিতে দেশের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন সোনালি অক্ষরে।

সেই সফল যাত্রায় এবার যোগ হলো আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক, আর্জেন্টিনার কোচ হিসেবে তার ১০০তম ম্যাচ। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২ এর লড়াইটিই ছিল স্কালোনির শততম ম্যাচ।

তবে বিশেষ এই উপলক্ষ উদযাপনের সুযোগ খুব একটা পাননি তিনি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে কঠিন লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে শেষ ষোলো।

ম্যাচ শেষে স্কালোনি জানান, শততম ম্যাচে পরাজয় হলে সেটি তার জন্য দুঃস্বপ্নের মতো হতো। তিনি বলেন, এমন একটি মাইলফলকের দিনে হার মেনে নেওয়া খুবই কঠিন হতো এবং সেটি মাথা নষ্ট করার মতো' ব্যাপার হয়ে দাঁড়াত।

আর্জেন্টাইন কোচ আরও স্বীকার করেন, জাতীয় দলের দায়িত্বে তার ১০০ ম্যাচের মধ্যে এই ম্যাচটিই তাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে। কারণ, একদিকে ছিল নকআউট পর্বে টিকে থাকার চাপ, অন্যদিকে নিজের কোচিং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

স্কালোনি প্রতিপক্ষ কেপ ভার্দেরও প্রশংসা করেন। তার মতে, তারা প্রমাণ করেছে বিশ্বকাপের মতো আসরে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। একই সঙ্গে নিজের দলের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর