বাবা হারানোর শোকের মাঝেই অজগর উদ্ধার করলেন সজল
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

বাবা হারানোর শোকের মাঝেই অজগর উদ্ধার করলেন সজল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৭:১১:১৮ PM

বাবা হারানোর শোকের মাঝেই অজগর উদ্ধার করলেন সজল


এর মাঝেই এলো কর্তব্যে ঝাপিয়ে পড়ার তাগিদ। প্রতিবারের মতো এবারও বন্যপ্রাণী উদ্ধারে বাবার মৃত্যুর শোক বুকে নিয়ে অজগর উদ্ধারে ছুটলেন স্বপন দেব সজল।

শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বরেণ্য বন্যপ্রাণী সংগ্রাহক সিতেশ রঞ্জন দেব গত মঙ্গলবার প্রয়াত হয়েছেন। তার পুত্র বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বাবা হারানর শোক ভুলে উদ্ধার করেছে একটি অজগর সাপ।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় উদ্ধার করা হয়েছে একটি অজগর সাপ।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে জনৈক যোবায়ের আহমেদের বাড়ি থেকে হাঁস ও মুরগির বাচ্চা হারিয়ে যাচ্ছিল।

পরিবারের সদস্যরা হঠাৎ দেখতে পান, একটি বিশাল অজগর সাপ বাড়ির দেয়াল বেয়ে পাশের গাছে উঠছে। তখনই রহস্যের জট খুলে যায়। সাপটি উদ্ধারের জন্য তারা সজলকে খবর পাঠান।

খবর পেয়ে বাবা হারানোর শোকের সাদা পোষাকে আবৃত অবস্থাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্বপন দেব সজল। এর সময় তার সাথে ছিলেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

এই উদ্ধার অভিযানের সবচেয়ে আবেগঘন দিকটি অন্য জায়গায়। মাত্র দুদিন আগে নিজের প্রিয় বাবাকে হারিয়েছেন সজল। ব্যক্তিগত শোকের ভার এখনও বুকে, তবুও বন্যপ্রাণীর প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার টানে তিনি ছুটে গেছেন আরেকটি প্রাণ বাঁচাতে।

তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

স্বপন দেব সজল বলেন, বিশ্ব সাপ দিবসে প্রকৃতির খাদ্যশৃংখলের জন্য উপকারী একটি অজগর সাপকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এটাই সবচেয়ে বড় কথা। বিগত সময়ের মতো আগামী দিনেও আমাদের টিমের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।

এ সময় তিনি বন্যপ্রাণী হত্যা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর