নবীগঞ্জে মোটরসাইকেলে ১৯ কেজি গাঁজা, র‌্যাবের হাতে দুই যুবক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ PM

নবীগঞ্জে মোটরসাইকেলে ১৯ কেজি গাঁজা, র‌্যাবের হাতে দুই যুবক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১০:৫১:২২ AM

নবীগঞ্জে মোটরসাইকেলে ১৯ কেজি গাঁজা, র‌্যাবের হাতে দুই যুবক


হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় দুই যুবককে আটক করেছে র‌্যাব-৯। তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে জাবেদ মিয়া (১৯) এবং একই এলাকার আবদুর রহিমের ছেলে রুমান মিয়া (২০)।

র‌্যাব জানায়, বুধবার ভোরে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি হবিগঞ্জ থেকে সিলেটের দিকে মাদক নিয়ে যাচ্ছেন।

এই তথ্যের ভিত্তিতে নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসায় র‌্যাব। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র‌্যাব। এরপর তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর