মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২, ট্রাফিক আইনে ব্যবস্থা ১২১ যানবাহনের বিরুদ্ধে
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ PM

মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২, ট্রাফিক আইনে ব্যবস্থা ১২১ যানবাহনের বিরুদ্ধে

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০২:০৬:০৮ PM

মহানগরীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২, ট্রাফিক আইনে ব্যবস্থা ১২১ যানবাহনের বিরুদ্ধে


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন অমান্য করায় ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ৫২ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া আসামি রয়েছেন। অভিযানের সময় ২১ পিস ইয়াবাও উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১২১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর