জহিরপুর সৈয়দ বাড়ির ইতিবৃত্তে উঠে এসেছে সিলেটের প্রাচীন ইতিহাস
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ PM

জহিরপুর সৈয়দ বাড়ির ইতিবৃত্তে উঠে এসেছে সিলেটের প্রাচীন ইতিহাস

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৬:৫৬:৪৩ PM

জহিরপুর সৈয়দ বাড়ির ইতিবৃত্তে উঠে এসেছে সিলেটের প্রাচীন ইতিহাস


আতোয়াজন পরগানা তথা জগন্নাথপুরের মানুষ সব সময়ই অন্যান্য অঞ্চলের চেয়ে সুখীসমৃদ্ধ। এর কারন এই মটিতে শুয়ে আছেন অসংখ্য পীর দরবেশ সুফী সাধক, ওলি আউলিয়া। তাদের দোয়ার বরকতে এই মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন গুণীজনেরা। লেখক মতিয়ার চৌধুরী এবিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরী "জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত” গ্রন্থে।

এই গ্রন্থটি শুধু একটি পরিবারের ইতহাস নয়, এতে উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি চিত্র।

সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী এই গ্রন্থে অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন হযরত শাহ জালাল (রহঃ) সিলেট বিজয়ের পর তার অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) কর্তৃক তরফ রাজ্য বিজয় ও সেই সময়কার বাস্তবতা। এই গ্রন্থে যেমন তুলে ধরা হয়েছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ও তার বংশধরদের বিবরণী ঠিক তেমনি উঠে এসছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি সংক্ষিপ্ত খন্ডচিত্র। এ মন্তব্য কবি গবেষক ও সাবেক চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুলের। ১৯সেপ্টেম্বর ২০২৬ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর উত্তরসুরী "জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্তের" প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কবি-গবেষক দীনুল ইসলাম বাবুল এসব কথা বলেন। তিনি বলেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী বিদেশে অবস্থান করলেও তিনি ক্রমান্বয়ে সিলেট অঞ্চলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরছেন তার লেখনিতে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে হযরত শাহ জালাল ( রহঃ) সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার আয়োজিত প্রকাশনা অনুষ্টানে সভাপতিত্ব করেন কবি-লেখক ও সংগঠক আবু কওছর। মূল প্রবন্ধ পাঠ করেন: কবি সমালোচক ও লেখক মোঃ সাদিকুর রহমান রুমেন। মোঃ মুকিম খানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন: ক্বারী মোঃ নজরুল ইসলাম খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুন ওর রশিদ, তৌরিছ মিয়া মাষ্টার, সাংবাদিক ছড়াকার রেজাউল করিম ইয়াওর , গবেষক শাহ নাসির উদ্দিন মৌলদ, সাহিত্যানুরাগী ও রাজনীতিক হাজী সুহেল আহমদ খান টুনু, ইতালী প্রবাসি কবি সংগঠক লুৎফুর রহমান তারেক, প্রভাষক শাহারুল ইসলাম, ব্যাংকার সৈয়দ ইলিয়াছুর রহমান নাহিদ, কবি সংগঠক আরজু মিয়া, হযরত শাহ জালাল সমাজকল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম খান, শিক্ষক মোঃ মিলাদ মিয়া। অনুষ্টানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মুত্ত্বাকিন আহমদ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর