হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ জামাল দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








