চীনের ৭তলা ভবন থেকে লাফিয়ে পড়লেন বাংলাদেশি শিক্ষার্থী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২২ AM

চীনের ৭তলা ভবন থেকে লাফিয়ে পড়লেন বাংলাদেশি শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৩:৪৭:১৭ AM

চীনের ৭তলা ভবন থেকে লাফিয়ে পড়লেন বাংলাদেশি শিক্ষার্থী


চীনের গুয়ান্তং প্রদেশের শেনজেন শহরের চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং এ অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

শিক্ষার্থীর নাম শাফীন হাবিব। তার বাসা ঢাকা জেলায়। গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরির ৭তলা ভবন থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়। শুক্রবার (৩১ মে) বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ও সব ধরনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, বিসিওয়াইএসএ এই ঘটনায় নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করেছে। বিসিওয়াইএসএ শীঘ্রই চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট প্রোগ্রাম হাতে নেওয়ার পরিকল্পনা করছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর