সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ PM

সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৫:৫১:১৭ PM

সীমান্তে ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ


সিলেটের ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। কালাইরাগ, সংগ্রাম, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, সোনারহাট ও নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান চালায় বিজিবি।

অভিযানে মহিষ, গরু, শাড়ি, মেহেদি, জিরা, চকলেট, কম্বল, সুপারি, বিস্কুট, মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের চোরাচালানের পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকাও জব্দ করা হয়েছে।

জব্দ করা সব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর