বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১২ PM

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৯:৩৫:৩২ AM

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত


বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কূটনৈতিক মিশন এবং ও সহকারী মিশনগুলোতে কর্মরত-কর্মকর্তাদের ওপর নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সব মিশনে পুরো মাত্রায় খোলা এবং কার্যকর থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না।

ঢাকার ভারতীয় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভারতীয় মিশনে কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর