কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৯ AM

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৭:৩৮:০২ PM

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক


রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ।

রোববার শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করা হয়েছে। মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো খোঁজ নিচ্ছি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর