ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ PM

বললেন ডোনাল্ড ট্রাম্প

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৮:৩৮:৫২ AM

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয়


ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দখলদার ইসরায়েলকে সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান হিসেবেও অভিহিত করেছেন তিনি।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে প্রশংসামূলক পোস্ট দেন ট্রাম্প। যেখানে গত কয়েক বছর ধরে ফিলিস্তিনের গাজা, লেবাননে অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ইসরায়েল। এছাড়া বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে এ দখলদাররা।

এ কারণে তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলোও। সর্বশেষ ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। স্পেনও ইসরায়েলে কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে মানুষ পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

ট্রাম্প লিখেছেন, “"মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।"

এই পোস্টের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। কারণ ইউরোপীয়রা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর