রবিবার রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ অনুভূত হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট নগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে দ্রুত বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে নগরজীবনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বক্তব্য পাওয়া যায় নি।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে সিলেটে মাঝেমধ্যেই মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। চলতি বছরেও একাধিকবার সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অনুসরণের পরামর্শ দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পের মাত্রা, উৎপত্তিস্থল ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।
আজকের সিলেট/এপি









