বালাগঞ্জ নবাগত ইউএনও মেরিনা দেবনাথ'র মতবিনিময়
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৮ PM

বালাগঞ্জ নবাগত ইউএনও মেরিনা দেবনাথ'র মতবিনিময়

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৬:৫২:০৫ PM

বালাগঞ্জ নবাগত ইউএনও মেরিনা দেবনাথ'র মতবিনিময়


বালাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মেরিনা দেবনাথ। সদ্য বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসান স্থলে যোগদান করেছেন তিনি। নবাগত ইউএনও গত সোমবার যোগদানের পরদিন মঙ্গলবার নিজ কার্যালয়ে প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজনের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। 

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মেরিনা দেবনাথ যোগদান করার পর বিদায়ী ইউএনও তাঁকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন। মেরিনা দেবনাথ ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সদ্য যোগদানকৃত ইউএনও জানান, ২০১৮ সালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু। বালাগঞ্জে যোগদানের আগে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ পুত্র সন্তানের জননী।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, বালাগঞ্জের সবার সহযোগিতা নিয়ে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করবেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে যা যা করণীয় তাই করবেন। শিক্ষা খাতের বেহাল দশা থেকে পরিত্রাণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। উপজেলার বেকার যুব সমাজ কে বিভিন্ন ট্রেনিংয়ের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবেন। এতে সরকারী সহযোগীতার পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহযোগীতা কামনা করেছেন সদ্য যোগদানকারী ইউএনও। পাশপাশি বালাগঞ্জবাসীর সঙ্গে থেকে একটি উন্নত উপজেলা ও উন্নয়ন কার্যক্রম এবং বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে সবার সুখে-দুঃখে পাশে থেকে বালাগঞ্জেরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

মতবিনিময় করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, ও পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান মুজিব , জামাতের আমীর ডা. আব্দুল জলিল, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মীম হুসাইন, ইউপি বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বিএনপি নেতা মাসুক মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, যুগ্ম সম্পাদক এম এ কাদির, কোষাধক্ষ্য জাগির হোসেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক আমীর আলী, সাংবাদিক কাওছার আহমদ, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা: পবিত্র রঞ্জন বণিক, প্রমুখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর