ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম আগামীকাল বৃহস্পতিবার সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেট নগরী ও ওসমানীনগরে আয়োজিত তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় সিলেট নগরের ক্বীন ব্রিজসংলগ্ন সারদা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য নাজির আহমদ এবং সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
এদিকে মাগরিবের পর ওসমানীনগর উপজেলার ওসমানপুর শাহী ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর থানা শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন শায়েখে চরমোনাই। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা হাফিজ সাইদুর রহমান।
একই দিন রাত ১০টায় শাহপরান থানা মুজাহিদ কমিটির উদ্যোগে পরগনা বাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আরেকটি ধর্মীয় মাহফিলেও প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন তিনি। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলানা আব্দুল কাদির, রাশিদুর রহমান ফারুক এবং পীর সাহেব বর্ণভী।
আজকের সিলেট/এপি









