মৌলভীবাজার-রাজনগর-নতুন ব্রীজ-কালারবাজার সড়কের বেহাল দশা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৬ PM

মৌলভীবাজার-রাজনগর-নতুন ব্রীজ-কালারবাজার সড়কের বেহাল দশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১২:০১:৫২ PM

মৌলভীবাজার-রাজনগর-নতুন ব্রীজ-কালারবাজার সড়কের বেহাল দশা


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা এলজিইডির যৎসামান্য সংস্কারাধীন মৌলভীবাজার-রাজনগর নতুন ব্রীজ-কালারবাজার সড়কটি বিপর্যস্ত হয়ে পড়েছে।

সদর ও রাজনগর উপজেলার ৪ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসা ও কুশিয়ারা নদীর পাশ দিয়ে চলে যাওয়া ৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি জায়গায় খানাখন্দে ভরে গেছে। সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচল করায় সদর উপজেলার মীরপুর ও আমুয়া এলাকায় প্রায় ১০ কিলোমিটার ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও খেয়াঘাটবাজার থেকে হলদিগুল পর্যন্ত আরও প্রায় ১৫ কি.মি. জায়গায় যান চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং এর দুই পাশের ইট খুলে পাশের নালায় ভেঙ্গে পড়েছে বহু জায়গায়।

এদিকে, সম্প্রতি আব্দুল্লাহপুর থেকে শাহাপুর পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়ক সংস্কার হলেও কাজের মান নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। ওই এলাকায় কিছু-জায়গায় বালির পরিবর্তে মাটি-দিয়ে রুলিং করা হয়েছে। সদ্য লাগানো ইট উপড়ে পাশের খাদে পড়েছে। এছাড়াও কিছু যায়গায় মোটা পাথর দিয়ে কার্পেটিং করা হয়েছে। ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সংস্কার কাজটি করছে।

উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের শায়েস্তা মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটি সংস্কার না হওয়ায় গাড়ি নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গর্ভবর্তী মা ও বয়োবৃদ্ধগণ কষ্ট পাচ্ছেন।

খেয়াঘাটবাজারের অটোরিকশা চালক শাকিল ও হাবিবুর বলেন, ভাঙ্গা সড়কে গাড়ি চালাতে গিয়ে চাকা ও ইঞ্জিন অল্প দিনের মাথায় নষ্ট হয়ে যায়। তারা বলেন, সদ্য সংস্কার করা সড়কের কাজে ব্যাপক আনিয়ম রয়েছে।

এলজিইডির রাজনগর উপজেলা প্রকৌশলী আব্দুল গণি বলেন, আমাদের আওতায় থাকা সড়কটি-দেখতে একটি টিম এসেছিল। রাস্তা-সংস্কারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

কিছু জায়গা সংস্কারের বিষয়ে তিনি বলেন, ওখানে কোন অনিয়ম হয়নি।

মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মো. শাহেদ হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে সড়কেটির মীরপুরসহ অন্যান্য জায়গা সংস্কার করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখবো।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর