মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ PM

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০২:১৩:৪৮ PM

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী


ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মৌলভীবাজার পৌঁছান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছান।

পরে সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে তিনি সরাসরি শ্রীমঙ্গলের পথে রওয়ানা হয়েছেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মোছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হয়। সড়কের ব্রিজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙিয়েছেন মিস্ত্রীরা।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর