সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে সনাতনী শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সারস্বত সম্মেলন–২০২৬’।
শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পঙ্কজ পাল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন স্বামী পরত্রাণানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন ও আশ্রম, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সুকান্ত মজুমদার, সহযোগী অধ্যাপক ডা. পরিমল কুমার সেন এবং মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিবারণ দাশ।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ পর্ব, আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত এই সারস্বত সম্মেলন শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








