তবে কি মা হচ্ছেন সামান্থা?
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৪ PM

তবে কি মা হচ্ছেন সামান্থা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১০:৩১:৫১ AM

তবে কি মা হচ্ছেন সামান্থা?


সিনেমার জন্য না হলেও বছরজুড়ে বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছয় মাস আগেই পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন এই অভিনেত্রী। তবে এবার ক্যারিয়ারের কারণে নয়। বরং, সামাজিকমাধ্যমে গুঞ্জন- মা হতে চলেছেন সামান্থা।

২০২১ সালে অভিনেতা নাগা চৈত্যন্যের সঙ্গে ডিভোর্সের পরে পরিচালক রাজের সঙ্গে নাম জড়ায় সামান্থার। প্রথমদিকে বিষয়টিতে রাখঢাক রাখলেও, শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধেন দম্পতি। গত বছরের ডিসেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজ ও সামান্থা।

সামান্থা ও রাজের জীবনের নতুন সুসংবাদ জানতে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। যে খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কৌতূহল ছিল দেখার মতো। তবে কি সত্যিই অন্তঃসত্ত্বা সামান্থা?

আসলে বিষয়টা হলো, ‘রাজ অ্যান্ড ডিকে’ জুটির অপর পরিচালক কৃষ্ণা ডিকে এবং তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। অর্থাৎ, রাজের পার্টনার ডিকের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সেখান থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এমন গল্প।

এ বিষয়ে যদিও সামান্থা বা রাজ, কেউই এ বিষয়ে মুখ খোলেনি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর