প্রশাসনে উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অন্তত নয় জন ডিসি রয়েছেন। উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মাঠ প্রশাসনে ডিসি নিয়োগ পান। এমন নয়জন ডিসির পদোন্নতির পর মাঠ প্রশাসনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুরের ডিসি মো. নুরুল করিম ভূঁইয়া, চাপাইনবাগঞ্জের ডিসি আবু ছালেহ মো. মুছা জঙ্গী, রাজশাহীর ডিসি কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ডিসি ফরিদা খানম, টাঙ্গাইলের ডিসি শরীফা হক, শরীয়তপুরের ডিসি তাহসিনা বেগম, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, মাগুরার ডিসি মোতাক্কাবীর আহমেদ পদোন্নতি দেওয়া হয়েছে।
উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করায় পদোন্নতির জন্য নতুন করে পদায়ন হতে পারে। ফলে তাদের স্থানে নতুন করে দ্রুতই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








