দেবগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল প্রশাসনের সহায়তা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ PM

দেবগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল প্রশাসনের সহায়তা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০২:৩৬:৩৭ PM

দেবগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল প্রশাসনের সহায়তা


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের জন্য জরুরি সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) জয়কলস ইউনিয়নের দেবগ্রামে গিয়ে পরিবারগুলোর হাতে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চার বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে। প্রতিটি বান্ডিলের জন্য দেওয়া হয়েছে ৩ হাজার টাকা করে নগদ অর্থ। আগুনে ঘরবাড়ির পাশাপাশি ধান-চাল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রুবেল আহমেদ, উপজেলা বিএনপির কর্মী খসরু মিয়া, জাহাঙ্গীর মিয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেবগ্রামে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চার পরিবারের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক কষ্ট কমাতেই শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর