সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার মালামাল জব্দ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ PM

সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার মালামাল জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৫:২৫:৫৮ PM

সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার মালামাল জব্দ


সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা সিজারমূল্যের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। রবিবার বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিজিবি।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, শাড়ী, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারের সময় টি শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও জব্দ করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর