জকিগঞ্জে মা-মেয়ের মরদেহ হস্তান্তর, হয়নি কোনো অভিযোগ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ PM

জকিগঞ্জে মা-মেয়ের মরদেহ হস্তান্তর, হয়নি কোনো অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৮:৩৯:৪৯ PM

জকিগঞ্জে মা-মেয়ের মরদেহ হস্তান্তর, হয়নি কোনো অভিযোগ


সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্ত শেষে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দুইজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চম্পা রাণী দাশ (৩৫) ও তার মেয়ে হৃদি রাণী দাশের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন, জকিগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিকেল আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। হৃদি রাণী দাশ ছিলেন রতন ও চম্পা দম্পতির সন্তান। নিহত চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর