সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে মেঘনার নতুন দাবি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ AM

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে মেঘনার নতুন দাবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ১০:০০:০০ AM

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে মেঘনার নতুন দাবি


সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নতুন করে কথা বলেছেন আলোচিত মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম। শনিবার (১১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, শুধু রাষ্ট্রদূতের সঙ্গে তার সম্পর্কই ছিল না, তিনি ছিলেন তার বাগদত্তাও। একই পোস্টে একজন মন্ত্রীর প্রসঙ্গ টেনে মেঘনা প্রশ্ন তোলেন, তাকে লক্ষ্য করে কুনজর দেওয়ার সাহস কার আছে।

স্ট্যাটাসে মেঘনা লেখেন, ‘কোন মন্ত্রীর সাহস আছে, একজন সৌদি রাষ্ট্রদূতের গার্লফ্রেন্ডের দিকে কুনজর দিবে? তার উপর আমি তার বাগদত্তা। আমি চাইলেও, না চাইলেও, আমার লাইফে ওনলি ঈসা আলদুহাইলানই ছিল।’

তবে কোন মন্ত্রীর উদ্দেশে তিনি এ মন্তব্য করেছেন কিংবা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি মেঘনা। তার স্ট্যাটাস প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টের কারণে আলোচনায় এসেছিলেন মেঘনা। গত ২৩ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি নিজের জীবনযাপন ও অভ্যাস নিয়ে মন্তব্য করেন।

সেখানে তিনি লিখেছিলেন, ‘ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করিনা। হুমকি দিয়ে লাভ নেই কোনো, আমি একটু খারাপ খারাপের সাথে!’

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এর পেছনের কারণ জানতে চাইলেও মেঘনা সেখানে কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

তবে ধারণা করা হয়, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসনের কোনো একটি পোস্টের প্রতিক্রিয়া হিসেবেই ওই স্ট্যাটাস দিয়েছিলেন মেঘনা। পরে তার বক্তব্যের স্ক্রিনশটও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে অনুসারীদের মধ্যে নানা ধরনের মন্তব্য দেখা যায়।

নতুন স্ট্যাটাসে ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের নাম সরাসরি উল্লেখ করায় তাদের সম্পর্কের পুরোনো প্রসঙ্গটিও আবার সামনে এসেছে। সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনার সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছিল।

মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবন, বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন মেঘনা। এবার সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের দাবি এবং একজন মন্ত্রীর প্রসঙ্গ তুলে দেওয়া নতুন স্ট্যাটাসের পর সেই আলোচনা আবারও সামনে এসেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর