ডেঙ্গু ঠেকাতে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ PM

ডেঙ্গু ঠেকাতে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৫:৪৪:১১ PM

ডেঙ্গু ঠেকাতে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান


সুনামগঞ্জে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সুরমা নদীর চাঁদনী ঘাট ও কামারখাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় ফগার মেশিন নিয়ে মশক নিধনও করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এসময় পৌর প্রশাসক অসিম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান, পি.পি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট দলের নেতৃবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অভিযানে অংশ নেন।

অভিযানকালে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, নদীর পাড়ে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সুরমা নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় ময়লার স্তূপ দেখে জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না। সুতরাং যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। থুথু ফেলা যাবে না, পানের পিক ফেলা যাবে না। আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রাখতে চাই। পরিবেশ সুরক্ষায় সবাইকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে নানা রোগ ছড়াচ্ছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর