সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৯:১৭:৪১ AM

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি


দিনের আলো ম্লান হয়ে এসেছে, আকাশেও বিষণ্ণতার ছাপ। তীরে একের পর এক আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। এমন এক আবহে সৈকতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের মিশেলে শাড়ি এবং ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে দেখা গেছে তাকে। খোলা চুল সামুদ্রিক বাতাসে উড়ছিল, যা ছবিগুলোতে যোগ করেছে আলাদা আবহ।

কখনো দুই হাত মেলে, আবার কখনো হাত কোমর কিংবা বুকের কাছে রেখে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে অবশ্য দীর্ঘ কোনো ক্যাপশন দেননি তিনি। মাত্র দুটি শব্দ লিখেছেন—‘ব্লেসড মেস’।

প্রকৃতির কাছাকাছি গিয়ে একই সঙ্গে মুগ্ধতা ও এলোমেলো অনুভূতির প্রকাশ হিসেবেই ক্যাপশনটিকে দেখছেন অনেকে।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা। কিছুদিন আগেই কক্সবাজারে গিয়েছিলেন দীঘি। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই ছিল তার সেই সফর।

শাড়িতে দীঘির ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। পোস্ট দেওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই রিঅ্যাকশনের সংখ্যা ছাড়িয়ে যায় এক হাজার তিনশ। পাশাপাশি নানা মন্তব্যও করতে থাকেন নেটিজেনরা।

কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’। আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ তবে প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যও এসেছে। এসব প্রতিক্রিয়ায় অবশ্য দীঘিকে খুব একটা ভ্রুক্ষেপ করতে দেখা যায় না।

অনেক দিন ধরেই অভিনয়ে নিয়মিত দেখা যাচ্ছে না দীঘিকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর