রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে রেড ক্রিসেন্টের বিশেষ প্রটোকল নির্দেশনা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ PM

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে রেড ক্রিসেন্টের বিশেষ প্রটোকল নির্দেশনা

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৬:৫৮:৫২ PM

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে রেড ক্রিসেন্টের বিশেষ প্রটোকল নির্দেশনা


আগামী ১৫ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে বিশেষ প্রটোকল ও অভ্যর্থনা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রোববার জাতীয় সদর দপ্তর থেকে সোসাইটির মহাসচিব মোঃ হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। জারি করা আদেশে সফরকালে যথাযথ সম্মান প্রদর্শন এবং অভ্যর্থনা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভ্যর্থনা জানাতে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সেক্রেটারির নেতৃত্বে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন করতে হবে।

সফর ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রটোকলসংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা ও সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

এ ছাড়া জেলা প্রশাসক, সিলেটের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম-এর জন্য রাষ্ট্রপতির নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রটোকল ও আনুষ্ঠানিকতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সফরসংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক সমন্বয়, বাস্তবায়ন ও অগ্রগতির তথ্য যথাসময়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরকে অবহিত করতেও বলা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর