দোয়ারাবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশনের জন্য বাছাই ৭০ জন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ PM

দোয়ারাবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশনের জন্য বাছাই ৭০ জন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১২:৪৬:১৪ PM

দোয়ারাবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশনের জন্য বাছাই ৭০ জন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন সেবা পেয়েছেন ৫০০ রোগী। এর মধ্যে চোখে ছানি পড়া ৭০ জনকে অপারেশনের জন্য বাছাই করেছেন চক্ষু চিকিৎসকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেটের জকিগঞ্জের বালাউটি সাহেব বাড়ির ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চশমা ও ড্রপ দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ৭০ জনের চোখে ছানি শনাক্ত হওয়ায় তাঁদের অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাই করা রোগীদের সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে চোখের ছানি অপারেশন করা হবে। অত্যাধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচারের পর তাঁদের চোখে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের যাতায়াতসহ চিকিৎসাসেবার যাবতীয় খরচ আয়োজকেরা বহন করবেন।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন পীরে কামিল আলহাজ্ব মাওলানা শুয়াইবুর রহমান বালাউটি (রহ.) সুযোগ্য ছাহেবজাদা ডাক্তার মাওলানা মাশুকুর রহমান মারুফ বালাউটি। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা জমির উদ্দীন খলিফায়ে বালাউটি।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য শফিকুল ইসলাম (আর্মি), দোয়ারাবাজার উপজেলা বিএনপির অন্যতম সদস্য মনির উদ্দীন, আব্দুল হক, সমুজ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাস্টার রৌশন আলী, সমাজ সেবক মনফর আলী, জসিম উদ্দিন, মহব্বতপুরবাজারে ব্যবসায়ী আমির আলী, ছমির উদ্দন, হযরত আলী প্রমূখ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর