বালাগঞ্জে সাত প্রবাসী সদস্যকে বিদায়ী সংবর্ধনা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ PM

বালাগঞ্জে সাত প্রবাসী সদস্যকে বিদায়ী সংবর্ধনা

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০১:২৫:১৩ PM

বালাগঞ্জে সাত প্রবাসী সদস্যকে বিদায়ী সংবর্ধনা


সিলেটের বালাগঞ্জে রুপিয়া বির্ত্বনীয়া ইসলামি সমাজ কল্যাণ যুবসংঘের সাত প্রবাসী সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠন ও এলাকার প্রতি তাঁদের অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে অনুষ্ঠানে প্রবাসজীবনের সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন বক্তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বির্ত্বনীয়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবসংঘের সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবসংঘের উপদেষ্টা লিয়াকত আলী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল কাশেম অফিক, দারুল কোরআন রুপিয়া বির্ত্বনীয়া মাদরাসার মুহতামিম ও যুবসংঘের প্রতিষ্ঠাতা সহসভাপতি মাওলানা আব্দুস সহীদ, আবু শাজাহান ও সালেহ আহমদ।

সংবর্ধিতদের মধ্যে বক্তব্য দেন যুবসংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাল মিয়া, ইয়াবুর রহমান, আনু মিয়াসহ অন্যরা।

পরে অতিথিরা সংবর্ধিত সাত সদস্য ইয়াবুর রহমান, আলাল মিয়া, জুবেল মিয়া, রুবেল মিয়া, শাহজাহান মিয়া, জাহাঙ্গীর মিয়া ও জাকির মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী সদস্যরা সংগঠন ও এলাকার বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছেন। তাঁদের অবদানের কথা স্মরণ করে ভবিষ্যৎ প্রবাসজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর