গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য সিকৃবির অধ্যাপক ড. আতাউর রহমান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ PM

গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য সিকৃবির অধ্যাপক ড. আতাউর রহমান

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৫:৫৯:১৮ PM

গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য সিকৃবির অধ্যাপক ড. আতাউর রহমান


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। 

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান কে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, ড. মোহাম্মদ আতাউর রহমান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উপ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া পর অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, "আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া যে, তিনি আমাকে এই পদে যোগদানের সুযোগ দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। সম্মানের সঙ্গে দায়িত্ব গ্রহণ করে যতদিন এখানে থাকব, ততদিন নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। সম্মানের সঙ্গে দায়িত্ব শেষ করে নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা। "

এরআগে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর