দায়িত্বে অবহেলা: সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ PM

দায়িত্বে অবহেলা: সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৭:৩৫:৫৩ PM

দায়িত্বে অবহেলা: সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ


মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৌলভীবাজারের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন মন্ত্রী।

সভায় আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সরকার মেনে নেবে না। এ কারণে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর