বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে দেওয়া হলো সিসি ক্যামেরা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, মণ্ডপে দেওয়া হলো সিসি ক্যামেরা


জৈন্তাপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার ২১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মণ্ডপ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পূজা চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা আল আমিন, বিজিবির কোম্পানি কমান্ডার মো. আলাউদ্দিন, ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব, সহসভাপতি নান্টু ধর, ধীরেন্দ্র দেবনাথ, চৈতন্য বিশ্বাস, রাজেশ দাস, ভক্ত চন্দ্র দাস, নিত্য লাল বিশ্বাস, পলাশ দাস, অর্জুন বিশ্বাস ও কিরণ বিশ্বাস সভায় উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের সিএ তাপস দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

সভা শেষে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা ও সরকারি অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর