জাতীয় দলের ফুটবলার সাদ ও তাজকে ফুল দিয়ে বরণ করলেন মোগলাবাজার থানার ওসি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ AM

জাতীয় দলের ফুটবলার সাদ ও তাজকে ফুল দিয়ে বরণ করলেন মোগলাবাজার থানার ওসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০১:৫৫:১৭ AM

জাতীয় দলের ফুটবলার সাদ ও তাজকে ফুল দিয়ে বরণ করলেন মোগলাবাজার থানার ওসি


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গর্বিত দুই ফুটবলার আপন দুই ভাই সাদ উদ্দিন ও তাজ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোগলাবাজার থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান।

শনিবার মোগলাবাজার থানাধীন পশ্চিম ভাগ আবাসিক এলাকার সাদ উদ্দিনের বাড়িতে এসে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান জাতীয় দলের হয়ে মাঠে খেলা এই দুই প্রতিভাবান ফুটবলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও দেশের ক্রীড়াঙ্গনে তাদের অসামান্য অবদানের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন শুধু আমাদের এলাকারই নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই সৌজন্য সাক্ষাৎ শুধু একটি শুভেচ্ছা বিনিময় ছিল না, বরং এটি ছিল ক্রীড়াবান্ধব মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণ প্রজন্মকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করার এক অনন্য প্রয়াস হিসেবেও দেখা হয় এই উদ্যোগকে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন থানার অন্যান্য কর্মকর্তারা ও পশ্চিম ভাগ আবাসিক এলাকার যুব সমাজ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর