সুনামগঞ্জে সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ AM

সুনামগঞ্জে সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০২:৩৭:৩৭ PM

সুনামগঞ্জে সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্ত থেকে ১০ লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দের এক দিনের মাথায় এবার একটি ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি। 

শনিবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে চিনাকান্দি বিওপির সদস্যরা ট্রাকভর্তি ৬১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ট্রাকভর্তি ভারতীয় ফুসকার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা। ফুসকাসহ ট্রাক জব্দ করা সম্ভব হলেও ট্রাক চালক বা জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। জব্দকৃত ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে। 

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর