মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে কমলগঞ্জের প্রবাসীর মৃত্যু

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০৪:২৬:৪৬ অপরাহ্ন

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে কমলগঞ্জের প্রবাসীর মৃত্যু


ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।নিহত মাসুম আহমেদ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ওমানের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে মাসুম ওমানে পাড়ি জমান এবং সেখানে রংমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে নিহত মাসুমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা শোকে পাথর হয়ে গেছেন। পাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন। পাড়া-প্রতিবেশীরাও ছুটে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের বাবা ফরিদ মিয়া বলেন, আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। আমরা যেন বেঁচে থেকেও মরে গেছি। তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর