দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিকী দখিনা'র মোড়ক উন্মোচন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৮ PM

দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিকী দখিনা'র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৮:২৬:২৬ PM

দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিকী দখিনা'র মোড়ক উন্মোচন


সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা সরকারি কলেজের মুখপত্র কলেজের বার্ষিকী দখিনা ২০২৬- ৩য় সংখ্যা প্রকাশনা উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে দখিনার প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট আঞ্চলিক পরিচালক প্রফেসর ড.মো.দিদার চৌধুরী।

দীর্ঘ নয় বছর পর কলেজ বার্ষিকী হাতে পেয়ে শিক্ষক-শিক্ষার্থী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।

অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি মঞ্চে উত্তরীয় পরিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছায় অতিথি বরণ মধ্যদিয়ে প্রকাশনা উৎসবের সূচনা হয়।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দেন হাত ধরে উন্মোচন হয় দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কলেজ বার্ষিকী-দখিনা।

প্রধান অতিথির বক্তব্য প্রফেসর ড.মো.দিদার চৌধুরী বলেন, একটি কলেজ বার্ষিকী কেবল সাহিত্য চর্চার মাধ্যমই নয় এটি কলেজ জীবনের স্মৃতির স্মারক। এটি আগামী প্রজন্মকে সাক্ষী দেবে তোমাদের কলেজে রেখে যাওয়া সৃষ্টিকর্ম। 

তিনি বর্তমান সময়ের উপর গুরুত্ব আরোপ করে আগামীতে ই-ম্যাগাজিন প্রকাশে কলেজ কর্তৃপক্ষকে আহবান করেন। ছাত্রছাত্রীদের দেয়ালিকা, ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ, সৃজনশীল কর্মে যুক্ত হওয়ার আহবান করেন। 

দখিনা-২০২৬- সম্পাদনা পর্ষদের আহবায়ক কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয়  প্রধান মো.আতাউর রহমানের সভাপতিত্বে  ও দখিনা সম্পাদনা পর্ষদ সদস্য এবং ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তীর সঞ্চালনায়  প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন দখিনা'র পৃষ্ঠপোষক ও দক্ষিণ সুরমা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম। 

তিনি আগামীতে দক্ষিণ সুরমা সরকারি কলেজ থেকে জার্নাল প্রকাশের ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের সাহিত্যকর্মে মনোনিবেশের আহবান জানান।

বক্তব্যে  রাখেন কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো.মতিউর রহমান। 

শিক্ষক পরিষদ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মইনুল হক। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন দখিনা সম্পাদনা পর্ষদের সদস্য ও বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দখিনা সম্পাদনা পর্ষদের সদস্য ও ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী  সাম্য জান্নাত ও  দ্বাদশ শ্রেণির জামিউল হাসান আরাফ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমান আতিক ও পবিত্র গীতা পাঠ করেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী  ভাগ্যশ্রী রায় দিয়া।

প্রকাশনা উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক চন্দ, আবৃত্তি করেন বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহান। 

গান পরিবেশন করেন বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ।

শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তিতে তানজিলা মতিন, মনীষা তালুকদার, জামিউল হাসান আরাফ,শিপুল মহসিন, বাঁধন, সাম্য জান্নাত, শান্তা, ভাগ্যশ্রী রায় দিয়া অংশগ্রহণ করেন।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর