কঠিন ব্যায়াম নয়, ভারসাম্যেই বিশ্বাস
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩১ PM

কঠিন ব্যায়াম নয়, ভারসাম্যেই বিশ্বাস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৯:৪৬:০২ AM

কঠিন ব্যায়াম নয়, ভারসাম্যেই বিশ্বাস


বলিউডের অভিনেত্রী তৃপ্তি ডিমরী নিজেকে ছিপছিপে রাখতে নিয়মিত শরীরচর্চা করলেও কঠিন ও ক্লান্তিকর ব্যায়ামের পক্ষপাতী নন। বরং এমন ফিটনেস রুটিনে বিশ্বাস করেন, যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকেও স্বস্তি দেয়।

ক্যারিয়ারের শুরুতে তিনি জিমে দীর্ঘ সময় ধরে ‘ইনটেন্স ওয়ার্কআউট’ করতেন। তবে পরে লক্ষ্য করেন, সকালে অতিরিক্ত শরীরচর্চার কারণে শুটিং সেটে গিয়ে ক্লান্তি ভর করে এবং কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এরপরই নিজের ব্যায়ামের ধরন বদলে ফেলেন।

বর্তমানে তৃপ্তি এমন ব্যায়াম করেন, যাতে শরীর থেকে ঘাম ঝরে, কিন্তু শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে না যায়। এ কারণে তিনি ফিটনেস রুটিনে পিলাটিজ যুক্ত করেছেন। এই ব্যায়াম শরীরের পেশি শক্তিশালী করার পাশাপাশি নমনীয়তা, ভারসাম্য এবং অস্থিসন্ধির সুস্থতা বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়।

পিলাটিজের পাশাপাশি তিনি হালকা কার্ডিও ব্যায়ামও করেন, যা শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। ভারোত্তোলনের সময়ও অতিরিক্ত ওজন ব্যবহার করেন না, যাতে আঘাত বা চোটের ঝুঁকি কম থাকে।

তৃপ্তির মতে, ফিটনেস ধরে রাখতে শুধু কঠোর ডায়েট বা দীর্ঘ সময়ের ব্যায়ামই যথেষ্ট নয়। নিজের শরীরের সক্ষমতা বুঝে ব্যায়াম করাও সমান গুরুত্বপূর্ণ। তাই শরীর ও মন—দুটির আরাম বজায় রেখেই তিনি নিয়মিত শরীরচর্চা চালিয়ে যান।

ফিটনেস বিশেষজ্ঞদেরও মতে, শরীরের প্রয়োজন ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যায়াম করলে তা দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হয়। অতিরিক্ত চাপের পরিবর্তে নিয়মিত ও ভারসাম্যপূর্ণ শরীরচর্চাই সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের অন্যতম চাবিকাঠি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর