মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১০:১৮:০৩ পূর্বাহ্ন

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকায় নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক অভিনন্দন বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

রামচন্দ্র পৌডেল নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নেপালের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে বলে নেপালের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

আজকের সিলেট/জেএন/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর