চা-পাতা তুলতে গিয়ে বিষধর খৈয়া গোখরার দেখা, পরে উদ্ধার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ PM

চা-পাতা তুলতে গিয়ে বিষধর খৈয়া গোখরার দেখা, পরে উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:০৯:৫৫ PM

চা-পাতা তুলতে গিয়ে বিষধর খৈয়া গোখরার দেখা, পরে উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সাপটিকে নিরাপদে উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাগানের ভেতরে কাজ করার সময় শ্রমিকদের সামনে হঠাৎ সাপটি চলে আসে। বিষধর সাপটি দেখে আতঙ্কিত হয়ে তাঁরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। পরে ঘটনাটি বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, সাপটি ‘খৈয়া গোখরা’, যা অত্যন্ত বিষধর প্রজাতির। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হস্তান্তর করা খৈয়া গোখরা সাপটিকে শিগগিরই উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর