ট্যাংক দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ PM

ট্যাংক দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৬:৩৮:১৮ PM

ট্যাংক দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী


চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আহত কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তাদের সাহস জোগানোর পাশাপাশি এ সময় তিনি সান্ত্বনা দেন।

এর আগে গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলার সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন।

দুর্ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর