নিখোঁজের দুদিন পর নদী থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ PM

নিখোঁজের দুদিন পর নদী থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৬:১৩:০৯ PM

নিখোঁজের দুদিন পর নদী থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার


মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দুই দিন পর আবুল কালাম বলুচান (৩৫) নামে এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই ব্রিজসংলগ্ন জুড়ী নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বলুচান উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন। নদীর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাই কামাল উদ্দিন বলেন, ‘১৫ সেপ্টেম্বর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আজ তার মরদেহ উদ্ধারের খবর পাই।’

নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের সভাপতি সাইদুর রহমান সুমেল বলেন, ‘আব্দুল কালাম (বলুচান ) দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ তার মরদেহ পাওয়া গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর