তাহিরপুরে বালুবাহী নৌকায় বজ্রপাত, যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM

তাহিরপুরে বালুবাহী নৌকায় বজ্রপাত, যুবকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০২:৩১:৩৬ PM

তাহিরপুরে বালুবাহী নৌকায় বজ্রপাত, যুবকের মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুরে হাওর দিয়ে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের দিকে যাওয়ার সময় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা আতাবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা দেন শিপু। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচা সম্রাট মিয়া বলেন, ‘‘একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।’’

বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর