গোয়াইনঘাট সীমান্তে ৩৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদ জব্দ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ PM

গোয়াইনঘাট সীমান্তে ৩৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৬:৫২:২৪ PM

গোয়াইনঘাট সীমান্তে ৩৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদ জব্দ


সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পেঁয়াজের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে ১২০ বোতল ভারতীয় মদও উদ্ধার করা হয়েছে। জব্দ করা পেঁয়াজ ও মদের বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা। বুধবার বিষয়টি জানিয়েছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন।

ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

অভিযানে ৩ হাজার ৫শ’ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। পাশাপাশি পাওয়া যায় ১২০ বোতল ভারতীয় মদ। বিজিবির হিসাবে, জব্দ করা এসব পণ্য ও মদের বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা পেঁয়াজ ও মদের বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর