মেসির বিদায়ের আগেই স্কালোনিকে ধরে রাখার উদ্যোগ আর্জেন্টিনার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM

মেসির বিদায়ের আগেই স্কালোনিকে ধরে রাখার উদ্যোগ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৯:১৮:০৫ AM

মেসির বিদায়ের আগেই স্কালোনিকে ধরে রাখার উদ্যোগ আর্জেন্টিনার


লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘনিয়ে আসার মধ্যেই আর্জেন্টিনা শিবিরে এসেছে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি ডিসেম্বরেই। এরই মধ্যে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে তার নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি প্রকাশ করে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ইঙ্গিতও দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

একটি টুর্নামেন্টের ফাইনালে পরাজয়ের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক আলোচনায় সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে। পরবর্তী সময়ে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হতে পারে, যার ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকতে পারেন তিনি।

চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই অবশ্য মাঠের ব্যস্ততায় ফিরছে বিশ্বচ্যাম্পিয়নরা। সামনে রয়েছে তিনটি প্রীতি ম্যাচ। সূচি অনুযায়ী, আগামী ৩০ তারিখ বলিভিয়া, ৩ তারিখ বুরকিনা ফাসো এবং ৬ তারিখ বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ফলে আকাশী-সাদা জার্সিতে মেসির বিদায়ের আবেগের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবলে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

নতুন দল ঘোষণাতেও সেই ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত রেখেছেন স্কালোনি। অভিজ্ঞদের সঙ্গে এবার জায়গা পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভা। স্কোয়াডে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একি ফার্নান্দেজ।

জাতীয় দলের হয়ে একেবারে নতুন মুখ হিসেবেও ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস এবং তোবিয়াস আন্দ্রাদা।

মেসির বিদায়ের সময়েই স্কালোনিকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর্জেন্টিনা ফুটবলের সামনে তাই একই সঙ্গে শেষ অধ্যায় ও নতুন শুরুর এক সন্ধিক্ষণ তৈরি হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর